ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ছাড়াল

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ছাড়াল
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ৪৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা তথ্য অনুযায়ী, এ ব্যয় পেন্টাগনের গত জুলাই মাসের প্রাক্কলনের চেয়ে ২৫ শতাংশেরও বেশি।

সর্বশেষ হিসাব অনুযায়ী, যুদ্ধে ব্যবহৃত গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রের মজুত পুনরায় পূরণে ২৯ বিলিয়ন ডলারের বেশি ব্যয় ধরা হয়েছে। এছাড়া যুদ্ধে হারানো বিমান ও ড্রোনসহ সামরিক সরঞ্জাম প্রতিস্থাপনে ব্যয় ধরা হয়েছে ছয় বিলিয়ন ডলারের বেশি।

বিজ্ঞাপন

এ ব্যয় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের গত জুলাই মাসে দেওয়া ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলারের প্রাক্কলনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো মেরামতের ব্যয় সর্বশেষ হিসাবের মধ্যে স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে কি না, তা নিশ্চিত নয়।

এ বিষয়ে মন্তব্য জানতে চেয়ে রয়টার্স যোগাযোগ করলেও পেন্টাগন তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন