আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মার্কিন সেনাদের জন্য অপেক্ষায় আছি: ইরানের সামরিক উপদেষ্টা

আমার দেশ অনলাইন

মার্কিন সেনাদের জন্য অপেক্ষায় আছি: ইরানের সামরিক উপদেষ্টা

ইরানের সামরিক উপদেষ্টা ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের সাবেক কমান্ডার মোহসেন রেজাই বলেছেন, ইরান এই অঞ্চলে মার্কিন সেনাদের জন্য অপেক্ষা করছে। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এ কথা বলেন।

তিনি পোস্টে লেখেন, ‘যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি তাদের বিমান বাহিনী। তবে এই বাহিনী দিয়ে তারা কোনো ফল অর্জন করতে পারেনি। তখন তারা স্থল অভিযান থেকে কী আশা করে? মার্কিন সেনারা কি ইসরাইলের জন্য মরতে চায়? আমরা অপেক্ষা করছি।’

বিজ্ঞাপন

২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর দিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এই হত্যাকাণ্ডের পর দেশটির সর্বোচ্চ নেতা হয়েছেন তার ছেলে মোজতবা খামেনি। সম্প্রতি নতুন সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন মোহসেন রেজায়ি।

এদিকে চলমান যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যে আরো ১ হাজারের বেশি সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ থেকে বোঝা যাচ্ছে, প্রয়োজন পড়লে ইরানে স্থল বাহিনী পাঠানোর কথা ভাবতে পারে ওয়াশিংটন। যদিও এই যুদ্ধ বন্ধে তেহরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনা চলছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন