সুন্দর বিশ্বের জন্য সাহসী হতে বড়দিনে পোপের আহ্বান

স্পোর্টস রিপোর্টার

সুন্দর বিশ্বের জন্য সাহসী হতে বড়দিনে পোপের আহ্বান

পোপ ফ্রান্সিস বলেছেন, যিশু একজন দরিদ্র কাঠমিস্ত্রির ছেলে ছিলেন, এই গল্প থেকে এই বিশ্বাস পোষণ করা উচিত যে সব মানুষই বিশ্বের ওপর প্রভাব ফেলতে পারে।

বড়দিনের উৎসব শুরুর আগের দিন পোপ একথা বলেন।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, ফ্রান্সিস পোপের দায়িত্বে থাকা অবস্থায় এবার ১২তম বড়দিন উদ্‌যাপন করছেন। আগের সন্ধ্যায় মঙ্গলবার ভ্যাটিকানের সেইন্ট পিটার্স ব্যাসিলিকায় তিনি ভাবগম্ভীর এক প্রার্থনাসভা পরিচালনা করেন।

‘রোমান ক্যাথলিক খ্রিস্টানদের পবিত্র বছর ২০২৫’ জয়ন্তীর উদ্বোধন করেন তিনি। খিস্ট্রিয় বর্ষগণনার এই জয়ন্তীতে রোমে প্রায় তিন কোটি ২০ লাখ পর্যটকের ভ্রমণ আশা করছে ভ্যাটিকান সিটি। এবারের থিম হলো ‘আশার শক্তি’।

পোপ বলেন, ‘আশা’ দেরি না করার, আমাদের পুরনো অভ্যাস পেছনে রাখার অথবা আলস্যে গড়াগড়ি না করার নোটিশ। এই আশা ভুল বিষয়গুলোর জন্য মন খারাপ করতে আর সেগুলো পরিবর্তন করার জন্য সাহস যোগাতে আমাদের আহ্বান জানায় ‘আশ’।

‘জয়ন্তী’ হিসেবে পরিচিত ‘ক্যাথলিক পবিত্র বছর’কে শান্তির, ক্ষমাশীলতা ও মার্জনার সময় হিসেবে বিবেচনা করা হয়। সাধারণত প্রতি ২৫ বছর পর পর এই জয়ন্তী আসে। এ সময় পুণ্যার্থীরা রোমের ভ্যাটিকানে গিয়ে তাদের পাপের স্খলন কিংবা আশা পূরণের জন্য বিশেষ প্রার্থনা বা মানত করতে পারে। এবারের জয়ন্তী মেয়াদ হবে জানুয়ারি ২০২৬ পর্যন্ত।

সেইন্ট পিটার ব্যাসিলিকায় ৮৮ বছরে পা রাখা পোপের ওই প্রার্থনা সভায় প্রাথমিক হিসাবে ৬০০০ মানুষ উপস্থিত ছিল, আরও ২৫০০০ মানুষ বাইরের পর্দাগুলোতে দেখেছে। তিনি জয়ন্তীর বছরে উন্নত দেশগুলোকে কম আয়ের দেশগুলোর ওপর ঋণের বোঝা কমানোর আহ্বান জানান।

পরদিন ‘বড়দিন’ এর প্রার্থনায় পোপ ‘নগর ও বিশ্বের প্রতি’ বার্তা ও আশীর্বাদ জানাবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: