ইউক্রেনের প্রতিরক্ষা স্থাপনাগুলোতে ধারাবাহিক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। বিদেশি নাগরিকদের কিয়েভে ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে মস্কো।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নতুন এই হামলায় কিয়েভের ড্রোন উৎপাদন কেন্দ্রগুলোর পাশাপাশি কমান্ড সেন্টারগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।
ইউক্রেন বলেছে, রাশিয়ার এই হুমকি ‘নির্লজ্জ ব্ল্যাকমেল ছাড়া আর কিছুই নয়’। পাশাপাশি মস্কোর ওপর চাপ বাড়াতে মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছে কিয়েভ।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, শনিবার রাতে কিয়েভ ও অন্যান্য এলাকায় রাশিয়ার বড় আকারের হামলায় চারজন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছেন।
মস্কো বলেছে, শুক্রবার স্টারোবিলস্ক শহরের একটি ছাত্রাবাসে ইউক্রেনের হামলার জবাবে এই আক্রমণ চালানো হয়েছে। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, ওই হামলায় ২১ জন নিহত হয়েছিলেন।
সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন তার ড্রোন যুদ্ধ সক্ষমতা বাড়িয়েছে এবং রাশিয়ার লক্ষ্যবস্তুতে, বিশেষ করে জ্বালানি অবকাঠামোতে, হামলা চালিয়ে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। মস্কো, যারা চার বছর আগে তাদের প্রতিবেশীর ওপর পূর্ণাঙ্গ আগ্রাসন চালিয়েছিল এবং ইউক্রেনের চারটি পূর্বাঞ্চলীয় অঞ্চলকে নিজেদের বলে দাবি করে।
সূত্র: বিবিসি/আল জাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তিকে ‘বিজয়’ হিসেবে
দেখছে ইরান