ইমরান খানের ভাগনে শাহরেজ গ্রেপ্তার

ইমরান খানের ভাগনে শাহরেজ গ্রেপ্তার

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা কারাবন্দি ইমরান খানের বোনের ছেলে শাহরেজ খানকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ভোরে তার গ্রেপ্তারের কথা নিশ্চিত করে পুলিশ। লাহোরের বাসভবন থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে নিয়ে যায়। খবর জিও নিউজের।

শাহরেজ খান হলেন ইমরান খানের বোন আলিমা খানের ছেলে।

বিজ্ঞাপন

ডিআইজি ইনভেস্টিগেশন জিশান রাজা এক বিবৃতিতে বলেছেন, গত ৯ মের মামলায় শাহরেজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আজ (শুক্রবার) তাকে আদালতে হাজির করা হবে।

ডিআইজি রাজা আরো বলেন, ‘রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িতদের কোন ছাড় দেওয়া উচিত নয়।’

এরআগে, পিটিআই মুখপাত্র অভিযোগ করে বলেন, লাহোর বিমানবন্দরের একটি ফ্লাইট থেকে শাহরেজ এবং তার স্ত্রীকে নামিয়ে দেওয়ার একদিন পরই তাকে তুলে নেওয়া হয়েছে।

তিনি আরো দাবি করেছেন, দরজা ভেঙে তার শোবার ঘরে প্রবেশ করে সশস্ত্র ব্যক্তিরা শাহরেজকে তার দুই সন্তানের সামনে নির্যাতন করেছেন।

পিটিআই মুখপাত্র জানান, শাহরেজ খানের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে কোনও সম্পর্ক নেই। শাহরেজ খানকে নিরাপদে ফিরিয়ে দেওয়া দাবি জানয়েছেন পুনরুদ্ধার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

পিটিআই-এর মহাসচিব সালমান আকরাম রাজা সামাজিক মাধ্যমে এক্সে লিখেছেন ‘লাহোরে আলেমা খানের বাড়িতে সাদা পোশাকের ব্যক্তিরা গিয়ে শাহরেজকে তুলে নিয়েছে, পরিবারকে হয়রানি করা হয়েছে এবং কর্মীদের মারধর করা হয়েছে।’

পাকিস্তানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ জিও নিউজের অনুষ্ঠানে বলেছেন, লাহোর পুলিশ প্রধান আলেমার ছেলের গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করেছেন।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন