গাজায় দুর্ভিক্ষ ঘোষণা

জাতিসংঘের প্রতিবেদন প্রত্যাখ্যান ইসরাইলের

জাতিসংঘের প্রতিবেদন প্রত্যাখ্যান ইসরাইলের

গাজা সিটি ও এর আশপাশের এলাকায় দুর্ভিক্ষের বিষয়ে জাতিসংঘের বৈশ্বিক ক্ষুধা ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা আইপিসির প্রতিবেদনকে প্রত্যাখ্যান করে দিয়েছে ইসরাইল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, গাজায় কোন দুর্ভিক্ষ হয়নি এবং আইপিসির প্রতিবেদন হামাসের দেওয়া মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। খবর আল জাজিরার।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে, আইপিসির প্রতিবেদনেরর নিন্দা জানিয়ে বলেছে, ‘গাজায় কোন দুর্ভিক্ষ নেই। কায়েমী স্বার্থান্বেষী সংস্থাগুলোর মাধ্যমে হামাসের মিথ্যাচারের ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি।’

বিজ্ঞাপন

তেলআবিবের অভিযোগ, আইপিসির মূল্যায়ন পক্ষপাতদুষ্ট ও একতরফা।

জাতিসংঘ গাজার দুর্ভিক্ষের জন্য ত্রাণ সরবরাহে ইসরাইলের পরিকল্পিত বাধাকে দায়ী করেছে। জাতিসংঘের ত্রাণ বিষয়ক প্রধান বলেছেন, ‘গাজার দুর্ভিক্ষ আমাদের সকলকে তাড়িয়ে বেড়ায়। জাতিসংঘকে খাদ্য সরবরাহে যদি নিয়মিতভাবে বাধা না দেওয়া হতো, তবে তা সম্পূর্ণরূপে প্রতিরোধ করা যেতো।’

এদিকে, জাতিসংঘ সমর্থিত জাতিসংঘের বৈশ্বিক ক্ষুধা ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা আইপিসি জানিয়েছে, গাজা সিটি ও এর আশেপাশের এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আইপিসি খাদ্য সংকটের সর্বোচ্চ ধাপ অর্থাৎ ‘পঞ্চম ধাপে’ গাজা সিটিকে অন্তর্ভুক্ত করেছে। এর মানে হলো, স্থানীয় লোকজন বর্তমানে চরম অনাহার ও দারিদ্র্যের মধ্যে রয়েছেন, এমনকি খাওয়ার মতো কিছুই পাচ্ছেন না।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ১৯ লাখ মানুষ - অর্থাৎ জনসংখ্যার ৯০ শতাংশ - একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে। যার ফলে বেশিরভাগ পরিবার অনিরাপদ, জনাকীর্ণ পরিবেশে বসবাস করছে এবং অন্যরা খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন