পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দাবি করেছেন, তার মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তি সম্পন্ন হয়েছে। খবর বিবিসির।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দীর্ঘ ও নিবিড় আলোচনার পর আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের মধ্যে শান্তি চুক্তি সম্পন্ন হয়েছে।
শরিফ জানান, উভয় পক্ষ লেবাননসহ সব ফ্রন্টে সামরিক অভিযান “তাৎক্ষণিক ও স্থায়ীভাবে” বন্ধ করার ঘোষণা দিয়েছে।
তিনি আরও বলেন, চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিক অনুষ্ঠান আগামী ১৯ জুন সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হবে।
তবে এ ঘোষণার বিষয়ে এখনো যুক্তরাষ্ট্র বা ইরানের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেননি। ফলে চুক্তির বিস্তারিত শর্ত, বাস্তবায়ন প্রক্রিয়া এবং দুই পক্ষের আনুষ্ঠানিক অবস্থান সম্পর্কে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
এ অবস্থায় শরিফের ঘোষণাকে ঘিরে আন্তর্জাতিক মহলে আগ্রহ তৈরি হলেও বিষয়টি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষা করছেন পর্যবেক্ষকরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


