ট্রাম্পের দুই ছেলের কাছ থেকে ড্রোন কিনছে মার্কিন বিমান বাহিনী

আমার দেশ অনলাইন

ট্রাম্পের দুই ছেলের কাছ থেকে ড্রোন কিনছে মার্কিন বিমান বাহিনী
মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র (বামে) এবং এরিক ট্রাম্প পাওয়ারাস-এ বিনিয়োগ করেছেন। ছবি : আল-জাজিরা

মার্কিন সামরিক বাহিনীর কাছে ড্রোন বিক্রি করতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের দুই ছেলে এরিক ট্রাম্প ও ডোনাল্ড ট্রাম্প জুনিয়র সমর্থিত কোম্পানি ‘পাওয়ারাস’।

ব্লুমবার্গের একটি প্রতিবেদনের বরাতে কোম্পানিটির প্রতিষ্ঠাতা ব্রেট ভেলিকোভিচ নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, ফ্লোরিডাভিত্তিক এই কোম্পানিটি থেকে নির্দিষ্ট সংখ্যক ইন্টারসেপ্টর ড্রোন কেনার জন্য চুক্তিবদ্ধ হয়েছে মার্কিন বিমান বাহিনী। তবে ঠিক কতটি ড্রোন কেনা হচ্ছে, তা প্রকাশ করা হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ব্রেট ভেলিকোভিচ বলেন, ‘এটি মার্কিন ড্রোনের আধিপত্য বজায় রাখার বিষয়। ড্রোনের হুমকি এখন বাস্তব এবং বর্তমান। সস্তা ড্রোনগুলো প্রতিদিন দামী প্রতিরক্ষা ব্যবস্থাকে হারিয়ে দিচ্ছে এবং মার্কিন যোদ্ধারা এর মুখে অরক্ষিত হয়ে পড়ছে।’

আধুনিক যুদ্ধের প্রেক্ষাপট বদলে গেছে উল্লেখ করে তিনি আরো বলেন, ‘আধুনিক যুদ্ধের অর্থনীতি উল্টে গেছে এবং আমরা তা ধরতে ধীরগতিতে এগোচ্ছিলাম। আমাদের প্রযুক্তি সেই পরিস্থিতি আবার আগের অবস্থানে ফিরিয়ে আনবে। এটি মূলত মার্কিন জীবন বাঁচানোর একটি প্রচেষ্টা।’

সূত্র : আল-জাজিরা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন