যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির খারাপ ফলের পেছনে তিনটি কারণ চিহ্নিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, ইরান যুদ্ধের প্রতি জনসমর্থন না থাকা, জ্বালানির দাম বেড়ে যাওয়া এবং ইসরাইলের প্রতি মার্কিন জনগণের বিরূপ মনোভাব দলটির নির্বাচনি বিপর্যয়ের অন্যতম কারণ।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।
নির্বাচনে রিপাবলিকানদের খারাপ ফলের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প বলেন, ‘তারা যুদ্ধ পছন্দ করেনি। পেট্রলের দাম বেড়ে যাওয়াও তারা পছন্দ করেনি। অথচ আমি দাম অনেক কমিয়ে রেখেছিলাম। আর ইসরাইলের প্রতি মানুষের অবিশ্বাস্য রকমের বিরূপ মনোভাব রয়েছে।’
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপে ইসরাইলের চাপ ও ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। এই সংঘাতের কারণে বিশ্ববাজারে তেল সরবরাহ বিঘ্নিত হয়। ফলে জ্বালানির দামও ব্যাপকভাবে বেড়ে যায়। এর অর্থনৈতিক চাপ শেষ পর্যন্ত সাধারণ মার্কিন নাগরিকদের ওপর পড়ে।
ট্রাম্পের এই বক্তব্যে ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্কের রাজনৈতিক মূল্য নিয়ে তার উপলব্ধির ইঙ্গিত পাওয়া যায়। দেশটির সঙ্গে এই সম্পর্ক নিয়ে মার্কিন জনগণের অসন্তোষ বাড়ছে। সেই অসন্তোষ এখন রিপাবলিকানদের নির্বাচনি রাজনীতিতেও প্রভাব ফেলছে।
সূত্র: ইসলাম চ্যানেলে
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



