রণতরীতে নিজেদের মধ্যে গোলাগুলি, নিহত ৭ মার্কিন সেনা

রণতরীতে নিজেদের মধ্যে গোলাগুলি, নিহত ৭ মার্কিন সেনা
মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: সংগৃহীত।

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেওয়া মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে সৈন্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা এই রণতরীতে অভ্যন্তরীণ সহিংসতায় মার্কিন নৌবাহিনীর অন্তত সাত সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ সময় ধরে মধ্যপ্রাচ্যে অবস্থান এবং ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেওয়ার কারণে রণতরীটির সৈন্যদের মধ্যে অসন্তোষ বাড়ছিল। এরই মধ্যে তাদের মধ্যে সহিংস ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে মার্কিন নৌবাহিনীর সাত সদস্য নিহত হওয়ার পাশাপাশি আরও কয়েকজন আহত হন। দীর্ঘদিন ধরে মোতায়েন থাকার কারণে সৈন্যদের মধ্যে তৈরি হওয়া ক্রমবর্ধমান চাপ ও অসন্তোষই এই সংঘাতের পেছনে ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন