আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরান যুদ্ধের বিরোধিতা করেছেন রিপাবলিকান থমাস ম্যাসি

আমার দেশ অনলাইন

ইরান যুদ্ধের বিরোধিতা করেছেন রিপাবলিকান থমাস ম্যাসি

ইরানের উপর যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। শনিবার সকালে চালানো এই হামলার প্রতিশোধ হিসেবে ইরান উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোতে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি বলেছেন, তিনি ইরানকে ঘিরে চলমান এই যুদ্ধের বিরোধিতা করেন।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “আমি এই যুদ্ধের বিরোধী। এটি ‘আমেরিকা ফার্স্ট’ নয়।” তিনি জানান, ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর বিষয়ে কংগ্রেসে ভোট গ্রহণ বাধ্যতামূলক করতে তিনি কাজ করবেন।

ম্যাসি আরও বলেন, “সংবিধান অনুযায়ী ভোট প্রয়োজন, এবং আপনার প্রতিনিধি এই যুদ্ধে সমর্থন বা বিরোধিতার অবস্থান রেকর্ডে রাখতে বাধ্য।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন