ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের গোলাবারুদ ও সমরাস্ত্রের মজুদ ‘ফুরিয়ে গেছে’ বলে ডেমোক্র্যাটিক সিনেটর মার্ক কেলির করা দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ।
সিনেটর মার্ক কেলি একজন অবসরপ্রাপ্ত নৌ-ক্যাপ্টেন।
সাবেক এই নৌ-কর্মকর্তার বক্তব্যের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) হেগসেথ লিখেছেন,‘ক্যাপ্টেন’ মার্ক কেলি আবারো হামলা চালালেন।’
তিনি আরো বলেন, ‘এখন তিনি টিভিতে পেন্টাগনের একটি গোপনীয় ব্রিফিং সম্পর্কে (মিথ্যা এবং বোকামিপূর্ণভাবে) বকবক করছেন।’
সম্প্রতি সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সিনেটর কেলি বলেন, পেন্টাগনের পক্ষ থেকে তাকে জানানো হয়েছে যে যুক্তরাষ্ট্র ‘প্রচুর পরিমাণ গোলাবারুদ ব্যয় করে ফেলেছে’।
তিনি সতর্ক করে বলেন, চীন বা অন্য কোথাও ভবিষ্যতে কোনো সংঘাত তৈরি হলে এই ঘাটতির কারণে আমেরিকা ‘কম নিরাপদ’ থাকবে।
কেলি আরো উল্লেখ করেন, এই মজুদ আগের অবস্থায় ফিরিয়ে নিতে ‘কয়েক বছর’ সময় লেগে যাবে।
তবে পেন্টাগন প্রধান হেগসেথ কেলির এই বক্তব্যকে ভিত্তিহীন দাবি করে বলেন, পেন্টাগনের আইনি দল এখন খতিয়ে দেখবে কেলি তার গোপনীয়তার শপথ লঙ্ঘন করেছেন কি-না।
সূত্র: আলজাজিরা
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


