আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভেনেজুয়েলার তেল খাতে নিষেধাজ্ঞা আরো শিথিল করল যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

ভেনেজুয়েলার তেল খাতে নিষেধাজ্ঞা আরো শিথিল করল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার তেলশিল্পের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আরো শিথিল করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন প্রশাসন এ-সংক্রান্ত কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে, যার ফলে দেশটির তেল খাতে বিশেষ করে মার্কিন কোম্পানিগুলোর অংশগ্রহণের সুযোগ আরো বিস্তৃত হবে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ একাধিক লাইসেন্স জারি করেছে। এর মধ্যে একটি লাইসেন্স ভেনেজুয়েলার সরকার ও রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পেট্রোলিওস ডি ভেনেজুয়েলা এসএর (পিডিভিএসএ) সঙ্গে নির্দিষ্ট লেনদেনের অনুমতি দেয়। এর আওতায় তেল ও গ্যাস অনুসন্ধান, উন্নয়ন ও উৎপাদনের জন্য প্রয়োজনীয় পণ্য, প্রযুক্তি এবং সফটওয়্যার সরবরাহ করা যাবে।

আরেকটি লাইসেন্সের মাধ্যমে বন্দর ও বিমানবন্দর পরিচালনাসংক্রান্ত কিছু লেনদেনের অনুমোদন দেওয়া হয়েছে। তৃতীয় একটি নথিতে ভেনেজুয়েলা থেকে উৎপত্তি হওয়া তেল সম্পর্কিত নির্দিষ্ট কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, এই সিদ্ধান্ত এমন সময়ে এসেছে, যখন মার্কিন জ্বালানিসচিব ক্রিস রাইট ভেনেজুয়েলায় সম্ভাব্য সফরের পরিকল্পনা করছেন। সফরের নির্দিষ্ট তারিখ এখনো প্রকাশ করা হয়নি, তবে তেল খাত নিয়ে আলোচনা হতে পারে বলে মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

২০১৯ সাল থেকে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার আওতায় থাকা ভেনেজুয়েলার কাছে বিশ্বের মোট প্রমাণিত তেল মজুতের প্রায় এক-পঞ্চমাংশ রয়েছে। একসময় দেশটি যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান অপরিশোধিত তেল সরবরাহকারী ছিল।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...