আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জেট জ্বালানির সংকট

কিউবাকে সহায়তায় প্রস্তুত চীন

আমার দেশ অনলাইন

কিউবাকে সহায়তায় প্রস্তুত চীন

জেট জ্বালানিসংকটের কারণে কিউবাগামী একাধিক এয়ারলাইনস ফ্লাইট স্থগিত করলেও দেশটিতে চীনা নাগরিকদের আটকে পড়ার কোনো খবর নেই বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান।

বিজ্ঞাপন

তিনি বলেন, ভেনেজুয়েলা থেকে জেট জ্বালানি সরবরাহে যুক্তরাষ্ট্রের বাধার পরিপ্রেক্ষিতে কিউবায় যে সংকট দেখা দিয়েছে, তা সত্ত্বেও চীনা নাগরিকদের নিয়ে কোনো উদ্বেগজনক পরিস্থিতির খবর পাওয়া যায়নি।

লিন জিয়ান আরও বলেন, ‘চীন কিউবার জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় দৃঢ়ভাবে সমর্থন জানায় এবং যে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করে।’ তিনি যোগ করেন, ‘আমরা আমাদের সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী কিউবাকে সব সময় সহায়তা ও সমর্থন দিয়ে যাব।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা থেকে কিউবায় জ্বালানি পাঠানো বন্ধ করায় দেশটিতে জেট ফুয়েলের ঘাটতি দেখা দিয়েছে, যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন