ইরানের সাথে যুদ্ধবিরতি লাইফ সাপোর্টে : ট্রাম্প

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরানের সাথে যুদ্ধবিরতি লাইফ সাপোর্টে : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি পরিস্থিতিকে অত্যন্ত দুর্বল বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এই যুদ্ধবিরতি এখন কার্যত লাইফ সাপোর্টে রয়েছে।

এক বক্তব্যে ট্রাম্প বলেন, আমি বলব যুদ্ধবিরতিটি বিশাল মাত্রায় লাইফ সাপোর্টে রয়েছে। যেন একজন চিকিৎসক এসে বলছেন স্যার, আপনার প্রিয়জনের বেঁচে থাকার সম্ভাবনা মাত্র এক শতাংশ।

বিজ্ঞাপন

এ সময় তিনি ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার জবাবে দেওয়া প্রস্তাবেরও কঠোর সমালোচনা করেন। ট্রাম্প ওই প্রস্তাবকে বোকামিপূর্ণ আখ্যা দিয়ে বলেন, এটি একটি হাস্যকর প্রস্তাব, কেউই এটি গ্রহণ করবে না।

ট্রাম্পের এমন মন্তব্যের ফলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার উত্তেজনা আরো বাড়তে পারে বলে বিশ্লেষকদের ধারণা। যদিও যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে, তবুও উভয় পক্ষের কড়া অবস্থান পরিস্থিতিকে অনিশ্চিত করে তুলেছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...