আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মিনেসোটার অভিবাসন অভিযানকে স্বৈরতান্ত্রিক আচরণ বললেন ওবামা

আমার দেশ অনলাইন

মিনেসোটার অভিবাসন অভিযানকে স্বৈরতান্ত্রিক আচরণ বললেন ওবামা

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রের মিনেসোটায় অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) পরিচালিত অভিযানের সমালোচনা করেছেন। তিনি এটিকে ‘স্বৈরতান্ত্রিক দেশের আচরণের’ সঙ্গে তুলনা করেছেন।

বিজ্ঞাপন

মিনেসোটায় কয়েক সপ্তাহ ধরে হাজারো ফেডারেল এজেন্ট অভিযান চালিয়ে গ্রেপ্তার কার্যক্রম পরিচালনা করেন। ট্রাম্প প্রশাসনের দাবি ছিল, অভিযানটি অপরাধীদের লক্ষ্য করে। তবে চলতি সপ্তাহে অভিযান বন্ধ করা হয়।

ওবামা শনিবার এক সাক্ষাৎকারে বলেন, ‘ফেডারেল কর্মকর্তাদের বেপরোয়া আচরণ গভীর উদ্বেগজনক এবং বিপজ্জনক। দুটি প্রাণঘাতী গুলির ঘটনাসহ এই আচরণ অতীতে আমরা কর্তৃত্ববাদী ও স্বৈরতান্ত্রিক রাষ্ট্রে দেখেছি।’

তিনি সাধারণ নাগরিকদের প্রতিরোধকে আশার আলো হিসেবে দেখছেন। তার ভাষ্য, নাগরিকেরা সংগঠিতভাবে বলছে, ‘এটা সেই আমেরিকা নয়, যেটিতে আমরা বিশ্বাস করি।’ তারা সত্য, ক্যামেরা ও শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলছে।

ওবামা বলেন, ‘তীব্র শীত উপেক্ষা করে সাধারণ মানুষের ধারাবাহিক প্রতিবাদ আশার বার্তা দেয়। যত দিন এ ধরনের প্রতিরোধ থাকবে, তত দিন পরিস্থিতি থেকে উত্তরণের আশা থাকবে ‘

এদিকে ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিষয়ক কর্মকর্তা টম হোমান বৃহস্পতিবার মিনেসোটায় অভিযান বন্ধের ঘোষণা দেন। অভিযানটি বড় ধরনের বিক্ষোভ ও জাতীয় ক্ষোভের জন্ম দিয়েছিল।

ওবামা একই সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আলোচনায় শালীনতার অভাব নিয়েও সমালোচনা করেছেন এবং ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ও সাবেক ফার্স্ট লেডিকে নিয়ে বিতর্কিত পোস্টের প্রতিক্রিয়াও জানিয়েছেন।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...