যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের পরিস্থিতি ‘অত্যন্ত অস্থির’: জাতিসংঘ

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের পরিস্থিতি ‘অত্যন্ত অস্থির’: জাতিসংঘ

যুদ্ধবিরতি কার্যকর থাকলেও লেবাননের সামগ্রিক পরিস্থিতি এখনো “অত্যন্ত অস্থির” রয়েছে এবং চলমান সহিংসতার প্রভাব সাধারণ মানুষের ওপর পড়ছে বলে জানিয়েছে জাতিসংঘ ।

বিজ্ঞাপন

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর (ওচা) এক বিবৃতিতে জানায়, সংঘাত পুরোপুরি থামেনি এবং বিভিন্ন হামলা অব্যাহত থাকায় বেসামরিক জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

গত ২ মার্চ থেকে এখন পর্যন্ত লেবাননে ২,৭০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। প্রতিদিনই নতুন হামলার কারণে এই সংখ্যা বাড়ছে।

বুধবার, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার (১৭ এপ্রিল) পর প্রথমবারের মতো ইসরাইল বৈরুতের দক্ষিণ উপশহরে বিমান হামলা চালায়। এতে দেশজুড়ে অন্তত ১৩ জন নিহত হয়েছে বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতি যেকোনো সময় আরও অবনতি হতে পারে, যা পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।

সূত্র: আল জাজিরা

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...