হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের আলোচনা, প্রতিরক্ষা সম্মেলন আজ

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের আলোচনা, প্রতিরক্ষা সম্মেলন আজ
ছবি: আল জাজিরা

হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়কে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারের বৈঠকে প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়টি গুরুত্ব পায়।

বিজ্ঞাপন

এদিকে হরমুজ প্রণালিতে নৌ চলাচল সুরক্ষায় পরিকল্পনা নিয়ে আজ ৪০ দেশের প্রতিরক্ষামন্ত্রীদের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করবেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি এবং ফ্রান্সের প্রতিনিধি ক্যাথরিন ভত্রাঁ। যুদ্ধ শেষ হওয়ার পর প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য প্রতিরক্ষা মিশনে বিভিন্ন দেশের সামরিক অবদানের রূপরেখা তুলে ধরার কথা রয়েছে তাদের।

সূত্র: আলজাজিরা

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন