মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের সঙ্গে চলমান আলোচনায় মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে বার্তা আদান-প্রদান হচ্ছে এবং এতে কিছু অগ্রগতি হয়েছে। খবর আলজাজিরার।
সাংবাদিকদের তিনি জানান, ‘মধ্যস্থতাকারী দেশগুলো বার্তা আদান-প্রদান করছে এবং কিছু অগ্রগতি হয়েছে। এই প্রক্রিয়া চলমান এবং পরিবর্তনশীল—এটি আমরা গণমাধ্যমে আলোচনা করব না।’
হরমুজ প্রণালি প্রসঙ্গে রুবিও বলেন, সেখানে ধীরে ধীরে জাহাজ চলাচল বাড়ছে। “প্রণালিটি দিয়ে আগের মতো না হলেও কিছুটা জ্বালানি পরিবহন আবার শুরু হয়েছে,” তিনি উল্লেখ করেন।
তিনি আরো বলেন, “ইরান যদি বৈশ্বিক নৌ চলাচলকে হুমকি দেওয়া বন্ধ করে, তাহলে হরমুজ প্রণালি আগামীকালই পুরোপুরি খুলে যেতে পারে।”
আন্তর্জাতিক আইন মানার বিষয়ে গুরুত্বারোপ করে রুবিও বলেন, “যেসব দেশ আন্তর্জাতিক আইন নিয়ে উদ্বিগ্ন, তাদের এ বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত।”
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

