জেডি ভ্যান্সের পাকিস্তান সফর নিয়ে গার্ডিয়ান ও সিএনএনের ভিন্ন ভিন্ন তথ্য

আমার দেশ অনলাইন

জেডি ভ্যান্সের পাকিস্তান সফর নিয়ে গার্ডিয়ান ও সিএনএনের ভিন্ন ভিন্ন তথ্য
ছবি: সংগৃহীত

ইরানকে কেন্দ্র করে সম্ভাব্য আলোচনায় অংশ নিতে জেডি ভ্যান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানের ইসলামাবাদে যাচ্ছে—তবে এই সফরের সময়সূচি নিয়ে ভিন্ন তথ্য দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম গার্ডিয়ানসিএনএন

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, নিউ ইয়র্ক পোস্টের বরাতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ একটি প্রতিনিধি দল কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানে পৌঁছাতে পারে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, প্রতিনিধি দলটি ইতোমধ্যে রওনা হয়েছে এবং স্থানীয় সময় রাতের মধ্যেই ইসলামাবাদে পৌঁছাবে। তিনি আরো বলেন, আলোচনা হওয়ার কথা রয়েছে এবং এ মুহূর্তে কেউ আর খেলাধুলা করছে না বলে তিনি মনে করেন। প্রতিনিধি দলে বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনারও রয়েছেন।

বিজ্ঞাপন

তবে গার্ডিয়ান আরো উল্লেখ করেছে, তেহরান ইতোমধ্যে জানিয়েছে যে তারা পরবর্তী দফা শান্তি আলোচনার কোনো পরিকল্পনা করছে না। এমন পরিস্থিতিতে ট্রাম্প আলোচনায় অগ্রগতি হলে ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাতের প্রস্তুতির কথাও জানিয়েছেন।

অন্যদিকে, সিএনএনের প্রতিবেদনে তুলনামূলকভাবে অনিশ্চয়তার চিত্র তুলে ধরা হয়েছে। সিএনএন জানিয়েছে, সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স মঙ্গলবার ওয়াশিংটন থেকে পাকিস্তানের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। বুধবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা বৈঠকের পরিকল্পনা থাকলেও, পরিস্থিতি এখনও পরিবর্তনশীল, বিশেষ করে দুই দেশের মধ্যে উত্তপ্ত বক্তব্য বিনিময়ের কারণে।

সিএনএন আরো জানায়, হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে কোনো নির্দিষ্ট সময় নিশ্চিত করেনি। তারা বলেছে, প্রতিনিধি দল শিগগিরই রওনা হতে পারে, তবে সঠিক সময় এখনো স্পষ্ট নয়। ফলে ট্রাম্পের দেওয়া এখনই রওনা হওয়ার মন্তব্য কিছুটা আগাম বলে মনে হচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত সপ্তাহে ইসলামাবাদে প্রায় ২১ ঘণ্টা ধরে চলা আলোচনায় কোনো সমাধান না হওয়ায় বৈঠক ভেস্তে যায়। মার্কিন পক্ষ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আপত্তি তোলে, আর ইরান অভিযোগ করে যে আস্থা অর্জনে যুক্তরাষ্ট্রকে আরও উদ্যোগী হতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন