ইরানের যুদ্ধ আমেরিকার জন্য ‘চোরাবালি’ হবে না: জেডি ভ্যান্স

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরানের যুদ্ধ আমেরিকার জন্য ‘চোরাবালি’ হবে না: জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরান যুদ্ধ ওয়াশিংটনের জন্য ইরাক বা আফগানিস্তানের মতো কোনো ‘চোরাবালি’ হয়ে উঠবে না।

বিজ্ঞাপন

ইউএসএ টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, “আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে, এক বছর তো দূরের কথা, আগামী কয়েক বছরের মধ্যেও ইরানের বিষয়ে আমেরিকার জড়ানো নিয়ে আমাদের নতুন করে আলোচনা করতে হবে না।”

তিনি আরও যোগ করেন, “আমার বিশ্বাস আমরা সফল হব। যদি চলমান কূটনীতি শেষ পর্যন্ত ব্যর্থও হয়, তাহলেও প্রেসিডেন্টের হাতে আরও বিকল্প ব্যবস্থা রয়েছে।”

ভ্যান্স স্পষ্ট করে বলেন, “যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের মূল লক্ষ্যের দিকে মনোনিবেশ রাখব—যা হলো ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখা—ততক্ষণ পর্যন্ত এটি কোনোভাবেই দীর্ঘমেয়াদি চোরাবালিতে পরিণত হবে না।”

সূত্র: আল জাজিরা

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন