আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির জন্য ট্রাম্প দায়ী: সিনেটর শুমার

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির জন্য ট্রাম্প দায়ী: সিনেটর শুমার

যুক্তরাষ্ট্রে এক মাসেরও কম সময়ে জ্বালানি তেলের দাম প্রায় ৭৫ শতাংশ বেড়ে যাওয়ার পেছনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি দায়ী করেছেন মার্কিন সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শুমার জানান, এক মাস আগেও দেশটিতে প্রতি গ্যালন গ্যাসোলিনের গড় দাম ছিল ২.৯৩ ডলার, যা এখন বেড়ে ৩.৯৪ ডলারে পৌঁছেছে। তিনি বলেন, এই পরিস্থিতির জন্য ‘শুধু একজনই দায়ী, আর তিনি হলেন ডোনাল্ড ট্রাম্প।’

ডেমোক্রেটিক পার্টির এই জ্যেষ্ঠ নেতা শুরু থেকেই ইরানে হামলার বিষয়ে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের বিরোধিতা করে আসছেন। তিনি অবিলম্বে এই যুদ্ধ বন্ধের আহ্বান জানান।

এর আগের এক পোস্টে শুমার অভিযোগ করেন, এই ‘অপ্রয়োজনীয় যুদ্ধ’ পরিচালনা করতে গিয়ে রাষ্ট্রের বিপুল অর্থের অপচয় করা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রভাবেই আন্তর্জাতিক বাজারে তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন