হবিগঞ্জের বাহুবলে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক পোল্ট্রি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত সায়েদ মিয়া (৪৮) উপজেলার চারগাঁও ভৈরবীকোনা গ্রামের আজমত উল্লার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হরহরিয়া গ্রামে পোল্ট্রি খামার পরিচালনা করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সায়েদ মিয়ার সঙ্গে স্থানীয় হরহরিয়া গ্রামের মকবুল মিয়ার বিরোধ চলছিল। শুক্রবার এ নিয়ে উভয়ের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে শুক্রবার দিনগত রাতে সায়েদ মিয়া পোল্ট্রি খামারের কাজ শেষ করে বাড়ি ফেরার প্রস্তুতি নেওয়ার সময় মকবুল মিয়া ও তার লোকজন খামারে ঢুকে তাকে বেধড়ক মারধর করে। এতে সায়েদ মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাহুবল মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইকতার মিয়া জানান, এলাকার বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

