দুমকিতে যুবদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

দুমকিতে যুবদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

পটুয়াখালীর দুমকি উপজেলায় যুবদলের সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন দলটির পদবঞ্চিত নেতাকর্মীরা। শনিবার দুপুর ১২টায় জমজম রেস্টুরেন্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে যুবদলের সাবেক আহ্বায়ক মো. জসিম উদ্দিন বলেন, ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের বাদ দিয়ে অরাজনৈতিক ও বিতর্কিত ব্যক্তিদের নিয়ে ‘পকেট কমিটি’ গঠন করা হয়েছে। গত ২৬ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষিত এ কমিটি দলের গঠনতন্ত্র লঙ্ঘন করে গঠন করা হয়েছে। এতে দীর্ঘদিন রাজপথে সক্রিয় কর্মীদের চরমভাবে উপেক্ষা করা হয়েছে এবং বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির নতুন সভাপতি দীর্ঘদিন রাজনীতির বাইরে ছিলেন এবং অতীতে দলের কোনো কার্যক্রমে সক্রিয় ছিলেন না। অন্যদিকে সাধারণ সম্পাদকসহ একাধিক পদে বিতর্কিত ব্যক্তিদের রাখা হয়েছে, যাদের বিরুদ্ধে দলীয় আদর্শবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার স্পষ্ট অভিযোগ রয়েছে।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করে বক্তারা হুঁশিয়ারি দেন যে, তাদের দাবি মানা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা যুবদলের সাবেক কমিটির একাধিক পদবঞ্চিত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন