ইসরাইলের প্ররোচনায় নয়, নিজের সিদ্ধান্তে ইরান যুদ্ধে ট্রাম্প

আমার দেশ অনলাইন

ইসরাইলের প্ররোচনায় নয়, নিজের সিদ্ধান্তে ইরান যুদ্ধে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে ইসরাইল তাকে কখনো 'প্ররোচিত' করেনি। নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। খবর দ্য গার্ডিয়ানের।

সম্প্রতি এমন খবর প্রকাশিত হয় যে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যৌথ হামলা চালাতে ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করেছিলেন।

বিজ্ঞাপন

তবে ট্রাম্প এসব অভিযোগ নাকচ করে বলেন, এ সিদ্ধান্ত ছিল তার নিজস্ব। তিনি তার সামরিক পদক্ষেপকে সমর্থন জানিয়ে বলেন, ৭ অক্টোবরের ঘটনার ফলাফল এবং তার সারাজীবনের বিশ্বাস তাকে এই সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে—যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারে না।

তিনি তার পোস্টটি এই বলে শেষ করেন যে, যদি ইরানের নতুন নেতারা বুদ্ধিমান হন, তবে দেশটির সামনে উন্নত ও সমৃদ্ধ ভবিষ্যৎ অপেক্ষা করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...