‘ট্রাম্প প্রণালি’ নাম দিয়ে হরমুজের মানচিত্র শেয়ার করলেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

‘ট্রাম্প প্রণালি’ নাম দিয়ে হরমুজের মানচিত্র শেয়ার করলেন ট্রাম্প
ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশালে একটি মানচিত্র শেয়ার করেছেন, যেখানে হরমুজ প্রণালির নাম ‘স্ট্রেইট অফ ট্রাম্প’ বা ‘ট্রাম্প প্রণালি’ লেখা রয়েছে।

বিজ্ঞাপন

এর আগে এক বক্তৃতায়ও ‘ট্রাম্প স্ট্রেইট’ শব্দটি ব্যবহার করেছিলেন তিনি।

তবে তখন সেখানে উপস্থিত লোকজন তার কথা শুনে হেসে উঠলে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, ‘গণমাধ্যম হয়তো প্রথমে এটিকে একটি ‘ভুল’ বলে মনে করতে পারে, "কিন্তু সবাই জানে, আমি খুব কমই ভুল করি।’

উল্লেখ্য, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার পর হরমুজ প্রণালির পুরো নিয়ন্ত্রনি নিয়ে নেয় ইরান। এর বিপরীতে ইরানের ওপর নৌ অবরোধ দিয়ে রেখেছে ট্রাম্প। যদিও ইতোমধ্যে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতি অনির্দিষ্টকালীন মেয়াদে বাড়ানো হয়েছে, তারপরেও হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা আগের মতোই বিদ্যামান।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...