রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের সম্পদের বিষয়ে তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে নেপালের নতুন সরকার। আজ বৃহস্পতিবার একজন কর্মকর্তা এ কথা জানিয়েছেন। সুপ্রিম কোর্টের একজন সাবেক বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের এই কমিটি গঠন করা হয়। এই কমিটি ২০০৬ সাল থেকে সরকারি পদে থাকা শীর্ষ ব্যক্তিদের সম্পদের বিবরণ খতিয়ে দেখবে।
নেপালের প্রধানমন্ত্রীর প্রেস ও তদন্ত উপদেষ্টা দীপা দাহাল বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা এর সময়সীমা এবং অন্যান্য বিবরণ নিশ্চিত করার জন্য বিষয়টি খতিয়ে দেখছি।’
বালেন্দ্র শাহ ক্ষমতায় আসার পর সরকারের জারি করা ১০০ দফা সংস্কার কর্মসূচিতে এই কমিশন গঠনের পরিকল্পনা অন্তর্ভুক্ত ছিল।
চলতি মাসের শুরুতে নেপাল অর্থ পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। বিদেশে অবস্থানরত দেউবা তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতি ধারণা সূচকে ১৮০টি দেশের মধ্যে ১০৯তম স্থানে রয়েছে নেপাল ।
সূত্র: এএফপি
আরএ
এসআই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ট্রাম্প ছাড়াই কোয়াড সম্মেলন, মুখরক্ষার চেষ্টায় ভারত