সেনা অভ্যুত্থানের পাঁচ বছর পর মিয়ানমারের প্রেসিডেন্ট হলেন দেশটির সামরিক নেতা মিন অং হ্লাইং। আজ শুক্রবার সংসদীয় ভোটে জয়লাভ করেছেন তিনি।
এর মাধ্যমে পাঁচ বছর আগে একটি নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর যুদ্ধবিধ্বস্ত দেশটিতে রাষ্ট্রক্ষমতার ওপর তার দখল আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হলো।
দেশটির সামরিকপন্থি মিন অং হ্লাইং ৫৮৪ ভোটের মধ্যে কমপক্ষে ২৯৩ ভোট পেয়েছেন।
এর আগে গত সোমবার দেশটির পার্লামেন্ট অধিবেশন শুরুর পর প্রেসিডেন্ট পদে মিন অং হ্লাইংয়ের নাম প্রস্তাব করা হয়। এই পদে বসার জন্য সংবিধান অনুযায়ী ইতোমধ্যে তিনি সশস্ত্র বাহিনীর প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
অভ্যুত্থানের পর প্রথমবারের মতো বসা এই সংসদ তার অনুগতদের দিয়েই পূর্ণ।
সশস্ত্র বাহিনীর জন্য সংরক্ষিত এক-চতুর্থাংশ আসন এবং নির্বাচনের আগে সামরিক বাহিনীর নিজস্ব দল ইউএসডিপি তাদের পক্ষে তৈরি করা পরিবেশে অবশিষ্ট আসনের প্রায় ৮০ শতাংশ জিতে নেওয়ায় ফলাফল মূলত পূর্বনির্ধারিত ছিল।
৬৯ বছর বয়সি এই ব্যক্তি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চির প্রশাসনের বিরুদ্ধে ২০২১ সালে একটি অভ্যুত্থানের পরিকল্পনা এবং তাকে গ্রেপ্তার করেন। ফলে দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়, যা পরবর্তীতে সামরিক নেতৃত্বের বিরুদ্ধে দেশব্যাপী সশস্ত্র প্রতিরোধে রূপ নেয়।
সূত্র: আলজাজিরা
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


যুক্তরাষ্ট্রের আরেকটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের