আইসিজের রায়ের পর মিয়ানমারের জান্তার ওপর নিষেধাজ্ঞা চাইলেন ব্রিটিশ রাজনীতিকেরা

আইসিজের রায়ের পর মিয়ানমারের জান্তার ওপর নিষেধাজ্ঞা চাইলেন ব্রিটিশ রাজনীতিকেরা
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গা গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর মিয়ানমারের সামরিক জান্তা বাহিনীর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের বিভিন্ন দলের সংসদ সদস্যরা। খবর বিবিসির।

বিজ্ঞাপন

ব্রিটিশ পার্লামেন্টের মিয়ানমারবিষয়ক সর্বদলীয় সংসদীয় গ্রুপের (এপিপিজি) সহসভাপতি লেবার পার্টির এমপি রুশনারা আলী ও কনজারভেটিভ পার্টির এমপি জেরেমি হান্ট এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।

তারা বলেন, আইসিজের আজকের রায় আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করতে হবে। মিয়ানমারের সেনাবাহিনীর আন্তর্জাতিক আইন লঙ্ঘন অব্যাহত থাকার কারণে রোহিঙ্গাসহ দেশটির পুরো জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়া জরুরি।

বিবৃতিতে যুক্তরাজ্য সরকারকে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে নিয়মিত বিরতিতে নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এমন একটি প্রস্তাব আনার কথা বলা হয়েছে, যাতে মিয়ানমারের বিরুদ্ধে বাধ্যতামূলক ব্যবস্থা নেওয়া যায়।

রোহিঙ্গাদের ওপর নিপীড়নের কারণে সৃষ্ট শরণার্থী সংকটের কথা তুলে ধরে রুশনারা আলী ও জেরেমি হান্ট রোহিঙ্গা শরণার্থীদের জন্য ব্রিটিশ সরকারের সহায়তা উল্লেখযোগ্যভাবে বাড়ানোরও দাবি জানিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...