আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানে হামলা আন্তর্জাতিক আইনের ভঙ্গ, সতর্ক করলেন ব্রিটিশ এমপি

আমার দেশ অনলাইন

ইরানে হামলা আন্তর্জাতিক আইনের ভঙ্গ, সতর্ক করলেন ব্রিটিশ এমপি
ছবি: সংগৃহীত।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলাকে ‘বেপরোয়া ও বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ হিসেবে আখ্যা দিয়েছেন ব্রিটিশ স্বতন্ত্র এমপি আইয়ুব খান। ব্রিটিশ এমপি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, শক্তিশালী সমর্থন নিয়ে ইসরাইল ইরানে হামলা চালিয়েছে যা যুদ্ধটাকে দীর্ঘ সময় পরিচালনার দিকে ঠেলে দিয়েছে।


একই সাথে তিনি আরো মন্তব্য করে, বিশ্বের শক্তিশালী দেশগুলোকে নিরব বসে থাকার সুযোগ নেই কেননা আর্ন্তজাতিক আইন লঙ্ঘন করে এই হামলা চালানো হয়েছে।

বিজ্ঞাপন

মিডল ইস্ট আইকে দেওয়া এক মন্তব্যে একটি ইরানি সূত্র দাবি করেছে, ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চলাকালীন হামলাটি ‘পূর্বপরিকল্পিত’ ছিল এবং আলোচনা ছিল কেবল একটি আড়াল।

সূত্রটির ভাষ্য, ‘ইসরাইল ও যুক্তরাষ্ট্র আলোচনাকে গুরুত্ব সহকারে নেয়নি। এর প্রমাণ হলো, ইউএসএস জেরাল্ড ফোর্ড বিমানবাহী রণতরী গতকালই হাইফায় পৌঁছেছে।’

শনিবার ভোরে তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়, যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের রাজধানীর বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। হামলার লক্ষ্যবস্তু ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...