রেকর্ডভাঙা তাপপ্রবাহে হংকং, ১৪২ বছরের ইতিহাসে সর্বোচ্চ

রেকর্ডভাঙা তাপপ্রবাহে হংকং, ১৪২ বছরের ইতিহাসে সর্বোচ্চ
ছবি: সংগৃহীত।

রেকর্ডভাঙা তাপপ্রবাহে পুড়ছে হংকং। রোববার দেশটির ইতিহাসে আবহাওয়া রেকর্ড শুরুর পর থেকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে হংকং অবজারভেটরির বরাতে বলা হয়, স্থানীয় সময় রোববার বিকেল সাড়ে ৩টায় হংকংয়ের তাপমাত্রা ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। ১৮৮৪ সালে আবহাওয়া সংক্রান্ত রেকর্ড রাখা শুরুর পর এটিই হংকংয়ের সর্বোচ্চ তাপমাত্রা।

বিজ্ঞাপন

হংকং অবজারভেটরি জানিয়েছে, টাইফুন ডলফিনের প্রভাবে সৃষ্ট নিম্নমুখী বায়ুপ্রবাহের কারণে এই অস্বাভাবিক তাপমাত্রা তৈরি হয়েছে।

আগামী কয়েক দিনও এই তীব্র গরম অব্যাহত থাকতে পারে। কোনো কোনো এলাকায় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে, টাইফুন ডলফিন রোববার বিকেলে চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে আঘাত হেনেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন