চীনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২, সরিয়ে নেওয়া হয়েছে ৭ হাজারের বেশি মানুষ

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

চীনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২, সরিয়ে নেওয়া হয়েছে ৭ হাজারের বেশি মানুষ

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুয়াংশি অঞ্চলে সোমবার (১৮ মে) ভোরে আঘাত হানা ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে অন্তত দুজন নিহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন একজন। ভূমিকম্পের পর লিউঝৌ শহর থেকে ৭ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিসিটিভি ও সিনহুয়া জানায়, নিহতরা হলেন ৬৩ বছর বয়সি এক ব্যক্তি এবং তার ৫৩ বছর বয়সি স্ত্রী। আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তাদের কারও অবস্থা আশঙ্কাজনক নয়।

ভূমিকম্পে অন্তত ১৩টি ভবন ধসে পড়েছে বলে জানিয়েছে সিসিটিভি। প্রকাশিত ভিডিওগুলোতে দেখা গেছে, আতঙ্কিত মানুষজন বহুতল ভবন থেকে দ্রুত বেরিয়ে আসছে এবং বিভিন্ন স্থানে ধ্বংসস্তূপ জমে আছে।

উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছেন। নিখোঁজদের খুঁজে বের করতে উদ্ধারকারী কুকুরও ব্যবহার করা হচ্ছে। এছাড়া ভারী যন্ত্রপাতি দিয়ে ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে।

এদিকে, ভূমিকম্পের কারণে রেললাইন ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি পরীক্ষা করতে গিয়ে কিছু পরিবহন বিঘ্নের আশঙ্কার কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

তবে বিদ্যুৎ, যোগাযোগব্যবস্থা, পানি ও গ্যাস সরবরাহ এবং সড়ক যোগাযোগ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে চীনা গণমাধ্যম।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন