চীনা প্রেসিডেন্ট শি চিন পিং

‘চীন ও যুক্তরাষ্ট্রের অভিন্ন স্বার্থ মতপার্থক্যের চেয়ে বড়’

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

‘চীন ও যুক্তরাষ্ট্রের অভিন্ন স্বার্থ মতপার্থক্যের চেয়ে বড়’
ছবি: আল-জাজিরা

বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের শুরুতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং পারস্পরিক সহযোগিতার ওপর জোর দিয়েছেন।

তিনি বলেন, ‘আমি সব সময়ই বিশ্বাস করি, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অভিন্ন স্বার্থ তাদের মতপার্থক্যের চেয়ে অনেক বড়।’

বিজ্ঞাপন

ট্রাম্পকে স্বাগত জানিয়ে শি জিনপিং বলেন, বেইজিংয়ে তাকে পেয়ে তিনি আনন্দিত। দুই দেশের মধ্যকার স্থিতিশীল সম্পর্ক পুরো বিশ্বের জন্যই কল্যাণকর।

শি আরো বলেন, তিনি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বর্তমান বিশ্বের গুরুত্বপূর্ণ ও বড় ইস্যুগুলো নিয়ে আলোচনার অপেক্ষায় আছেন।

বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে বিদ্যমান নানা উত্তেজনা ও ভূরাজনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও শীর্ষপর্যায়ের এই বৈঠকে শি জিনপিংয়ের এই বক্তব্য পারস্পরিক সম্পর্ক স্থিতিশীল করার একটি ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: আলজাজিরা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন