শ্রমিকদের প্রায় চার ঘণ্টা অবরোধের পর নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল শুরু হয়েছে।
বিজ্ঞাপন
বেলা চারটার দিকে আলোচনার পর পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়।
এর আগে দুপুর ১২টা থেকে লিংক রোডে যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। ফলে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে দুর্ভোগ তৈরি হয়েছিল।
পুলিশের সাথে আলোচনার পর শ্রমিকেরা অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে। এসময় বিপুলসংখ্যক পুলিশ ও বিজিবি সদস্যরা যানবাহন চলাচলে কাজ শুরু করে।
পরে জেলা প্রশাসক মো. রায়হান কবির ও পুলিশ সুপার মো. হাবিবুর রহমান ঘটনাস্থলে এসে শ্রমিকদের সাথে কথা বলেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

