তুরস্কের স্কুল শ্যুটারের হোয়াটসঅ্যাপের ছবিতে মার্কিন গণহত্যাকারীর নাম

আমার দেশ অনলাইন

তুরস্কের স্কুল শ্যুটারের হোয়াটসঅ্যাপের ছবিতে মার্কিন গণহত্যাকারীর নাম

তুরস্কের একটি স্কুলে বুধবার ৯ জনকে হত্যাকারী কিশোর তার হোয়াটসঅ্যাপ প্রোফাইলের একটি ছবিতে একজন মার্কিন গণহত্যাকারীর কথা উল্লেখ করেছে। বৃহস্পতিবার তুর্কি পুলিশ এ কথা জানিয়েছে। আঙ্কারা থেকে এএফপি এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

তুর্কি পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘তদন্তের প্রাথমিক তথ্যে জানা গেছে যে অপরাধী তার হোয়াটসঅ্যাপ প্রোফাইলে এলিয়ট রজারকে উল্লেখ করে একটি ছবি ব্যবহার করেছে।’

রজার ছিলেন ২২ বছর বয়সি একজন আমেরিকান, যিনি ২০১৪ সালে ক্যালিফোর্নিয়ায় ছয়জনকে হত্যা করার পর নিজেও আত্মহত্যা করেছিলেন।

তিনি নারীদের দ্বারা প্রত্যাখ্যাত হওয়ার বিষয় নিয়ে হতাশাগ্রস্ত ছিলেন।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন