হরমুজ প্রণালীকে মুক্ত করতে সামরিক অভিযান ‘অবাস্তব’ : মাখোঁ

আমার দেশ অনলাইন

হরমুজ প্রণালীকে মুক্ত করতে সামরিক অভিযান ‘অবাস্তব’ : মাখোঁ
ছবি: সংগৃহীত।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বৃহস্পতিবার বলেছেন, জ্বালানি পরিবহনে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌরুট হরমুজ প্রণালীকে ইরানের কবজা থেকে মুক্ত করতে সামরিক অভিযান পরিচালনা বাস্তবসম্মত পদক্ষেপ হবে না।

বিজ্ঞাপন

সিউল থেকে এএফপি জানায়. দক্ষিণ কোরিয়া সফররত মাখোঁ সাংবাদিকদের বলেন, ‘অনেকে হরমুজ প্রণালীকে সামরিক অভিযানের মাধ্যমে জোরপূর্বক মুক্ত করার পক্ষে কথা বলেন, যুক্তরাষ্ট্রও কখনো কখনো এমন অবস্থান ব্যক্ত করেছে।’

তিনি বলেন, ‘এটি অবাস্তব। কারণ এতে অনেক বেশি সময় লেগে যাবে এবং কেউ এই প্রণালী অতিক্রম করতে গেলেই ইরানের বিপ্লবী গার্ডের হুমকির মুখে পড়বে। তাদের কাছে প্রচুর অস্ত্রশস্ত্র, এমনকি ব্যালিস্টিক মিসাইলও রয়েছে। এছাড়া অন্যান্য ঝুঁকি তো আছেই।’

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...