বিজিবির অভিযানে দুই মিয়ানমারের নাগরিকসহ তিনজন গ্রেপ্তার

বিজিবির অভিযানে দুই মিয়ানমারের নাগরিকসহ তিনজন গ্রেপ্তার

বান্দরবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের বঙ্কুপাড়া বিজিবি বিওপির আওতাধীন সীমান্ত এলাকা থেকে দুই মিয়ানমারের নাগরিকসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজ্ঞাপন

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে শুক্রবার (১৭ জুলাই) বঙ্কুপাড়া বিওপির নায়েক সুবেদার মো. কামরুল ইসলামের লিখিত এজাহারের ভিত্তিতে থানচি থানায় একটি মামলা দায়ের করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— তুমথং ম্রো ও তুমরুং ম্রো, যাদের বাড়ি মিয়ানমারের সীমান্তবর্তী দামঅপাড়া এলাকায়। অপর আটক ব্যক্তি ময়ই ম্রো, তিনি বান্দরবানের থানচি সদর ইউনিয়নের চাক্কুপাড়া এলাকার বাসিন্দা।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবির দায়ের করা মামলায় বিদেশি আইনের ১৩/১৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। পরে শুক্রবার বিকেলে আটক তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন