পোল্যান্ডের ক্রাকো মার্কেট স্কয়ারে অতর্কিত গুলি চালিয়েছে এক বন্দুকধারী। এতে এখন পর্যন্ত অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ১৫ জন। আহদের মধ্যে পুলিশ কর্মকর্তারাও আছেন।
শনিবার এই অতর্কিত গুলির ঘটনা ঘটে। যে বন্দুকধারী গুলি চালিয়েছেন তিনি নিরাপত্তাবাহিনীর পাল্টা গুলিতে আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দেশটির পুলিশ এক্সে জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ৩টার দিকে বন্দুকধারী গাড়ি নিয়ে মার্কেট স্কয়ারে আসেন। এরপর তিনি এলোপাতাড়ি গুলি ছোড়তে শুরু করেন। এ সময় সেখানকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কার্কোর পুলিশ জানিয়েছে, হামলাকারী সামরিক বাহিনীর পোশাক পরে এসেছিলেন। পুলিশ আরো বলেছে, যখন তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হয় তখন তিনি আবারো গুলি ছোড়েন। এতে পুলিশের দুজন সদস্য গুলিবিদ্ধ হন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


