রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২০ মাইল) দক্ষিণে অবস্থিত তুলা শহরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ওই হামলায় তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছে। সোমবার অঞ্চলিক গভর্নর এ তথ্য জানান। খবর বার্তা সংস্থা এএফপির।
অঞ্চলিক গভর্নর দিমিত্রি মিলিয়েভ টেলিগ্রামে দেওয়া বার্তায় বলেন, ‘রাতে তুলা শহরের আবাসিক এলাকায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।’
বিজ্ঞাপন
তিনি আরও জানান, ‘ইউক্রেনের ওই ড্রোন হামলায় প্রাথমিক তথ্য অনুযায়ী তিনজন প্রাণ হারিয়েছেন। এক বছর বয়সি শিশুসহ আহত হয়েছেন আরও তিনজন।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


