যুদ্ধবিরতি শেষ হতেই কিয়েভে রাশিয়ার ড্রোন হামলা: ইউক্রেন

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

যুদ্ধবিরতি শেষ হতেই কিয়েভে রাশিয়ার ড্রোন হামলা: ইউক্রেন

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে তিন দিনের সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর মঙ্গলবার ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বলেন, ‘রাশিয়ার ড্রোন বর্তমানে কিয়েভের আকাশে অবস্থান করছে। সতর্কতা তুলে না নেওয়া পর্যন্ত সবাই নিরাপদ স্থানে থাকুন।’ খবর বার্তা সংস্থা এএফপির।

কর্তৃপক্ষ জানায়, গত শুক্রবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই প্রথম রাজধানী কিয়েভে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে।

কিয়েভ অঞ্চলের সামরিক প্রশাসন বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে তারা জানায়, ওই এলাকায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয় উদ্‌যাপনের আগে গত শুক্রবার তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেন। তিনি আশা প্রকাশ করেছিলেন, এ যুদ্ধবিরতি চলমান সংঘাতের ‘সমাপ্তির সূচনা’ হতে পারে।

তবে যুদ্ধবিরতির সময়েও উভয় দেশ একে অপরের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের ওপর হামলার অভিযোগ তোলে। ট্রাম্পের ঘোষণামতে, যুদ্ধবিরতি ৯ থেকে ১১ মে পর্যন্ত কার্যকর ছিল।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন