আজ ফের রাস্তায় নামছেন ফ্রান্সের বিক্ষোভকারীরা, কঠোর অবস্থানে সরকার

আজ ফের রাস্তায় নামছেন ফ্রান্সের বিক্ষোভকারীরা, কঠোর অবস্থানে সরকার
ছবি: রয়টার্স

ফ্রান্সে ফের দেশজুড়ে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন বিক্ষোভকারীরা। হ্যালোইন উৎসবের দিন শনিবার দেশজুড়ে এ বিক্ষোভ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নতুন করে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জনসেবার মানের অবনতি এবং প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সরকারের প্রতি ক্ষোভ থেকে এ বিক্ষোভের সূত্রপাত। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

দুই সপ্তাহ আগে ফ্রান্সের বিভিন্ন শহরে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ওই সময় বিভিন্ন দোকানপাট, সরকারি ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও ক্ষয়ক্ষতি হয়। এবার একই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ।

বিজ্ঞাপন

দেশটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জরাজীর্ণ অবস্থা, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের অতিরিক্ত চাপ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বৈষম্যের অভিযোগে ক্ষুব্ধ শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন শ্রমিক সংগঠন এবং পুনরায় সক্রিয় হয়ে ওঠা ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের কর্মীরা। জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিও তুলছেন তারা।

সূত্র: রয়টার্স

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন