বর্ষা বিদায় নেয়নি, ২১ আগস্ট থেকে ফের বাড়বে বৃষ্টি

বর্ষা বিদায় নেয়নি, ২১ আগস্ট থেকে ফের বাড়বে বৃষ্টি
ছবি: সংগৃহীত

শরৎকাল শুরু হলেও দেশজুড়ে এখনো বর্ষার আমেজ রয়ে গেছে। গতকাল মঙ্গলবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও দিনভর রাজধানীর আকাশ ছিল মেঘলা। তবে উপকূলীয় এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে, কক্সবাজারে সর্বোচ্চ ১১২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্ট স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে লঘুচাপ আকারে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিয়ে যেতে পারে। এতে আগামী দুদিন বৃষ্টিপাতের প্রবণতা কমবে। তবে মৌসুমি বায়ুর সক্রিয়তায় আগামী ২১ থেকে ২৩ আগস্ট আবার সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তর জানায়, ভারী বৃষ্টিপাতে সতর্কবার্তা না থাকলে আজ বুধবার ঢাকাসহ সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে এবং আকাশ আংশিক ও অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।

বঙ্গোপসাগরে সৃষ্ট এই স্থল নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রাখা হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন