চলমান নিট প্রশ্নপত্র ফাঁস আন্দোলনের ইস্যুতে কথা বলতে ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) নেতাদের আবারও আলোচনার আমন্ত্রণ জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জে পি নড্ড। তবে নড্ডার বাসভবনে যাওয়ার এই প্রস্তাব দ্বিতীয় দিনের মতো প্রত্যাখ্যান করেছে সিজেপি। সরকারের সাথে যেকোনো আলোচনা নিরপেক্ষ কোনো স্থানে হতে হবে বলে তারা সাফ জানিয়ে দিয়েছে।
যন্তর মন্তরে আন্দোলনরত সিজেপি-র মুখ্য মুখপাত্র সৌরভ দাস স্পষ্ট করেন, আমরা কারও বাড়ি বা কার্যালয়ে যেতে রাজি নই। জনগণের আদালত এখানেই (যন্তর মন্তরে)। মন্ত্রীদের জনগণের কাছে আসতে হবে। তারা যদি কথা বলতে চান, তবে যন্তর মন্তরে এসেই বলতে হবে।
তবে সিজেপি জানায়, তারা আলোচনার জন্য প্রস্তুত এবং নিরাপত্তা সংক্রান্ত কোনো উদ্বেগ থাকলে যন্তর মন্তরের কাছাকাছি কোনো নিরপেক্ষ জায়গায় বৈঠক করার বিষয়টি বিবেচনা করতে পারে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


