ভারতে ‘তেলাপোকা’র বিক্ষোভে হামলায় আহত ৫০, আটক ৭০

ভারতে ‘তেলাপোকা’র বিক্ষোভে হামলায় আহত ৫০, আটক ৭০
সিজেপির বিক্ষোভ চলাকালীন আহত এক প্রতিবাদকারী।

ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ চলাকালীন বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ৭০ জনের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়। বিক্ষোভকালীন সংঘর্ষে ৫০ জনেরও বেশি পুলিশ সদস্য আহত হয়েছে। সোমবার নিজস্ব সূত্রের বরাতে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

সূত্রগুলোর দাবি, বিক্ষোভ চলাকালে সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় দিল্লি পুলিশ এবং নিরাপত্তায় নিয়োজিত আধাসামরিক বাহিনীর সদস্যসহ ৫০ জনের বেশি নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, বিক্ষোভ চলাকালে বিভিন্ন স্থানে পাওয়া অভিযোগের ভিত্তিতে আলাদা আলাদা এফআইআর দায়ের করা হচ্ছে।

এছাড়া ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে এবং পুরো ঘটনার ক্রম নির্ধারণে সিসিটিভি ফুটেজ ও মোবাইল ফোনে ধারণ করা ভিডিও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন