ইন্ডিগোর বিমানে হাতে লেখা নোট ঘিরে আতঙ্ক

ইন্ডিগোর বিমানে হাতে লেখা নোট ঘিরে আতঙ্ক
ছবি: হিন্দুস্তান টাইমস বাংলা

বেঙ্গালুরু থেকে লখনৌগামী বিমানে ছিনতাইয়ের হুমকি দেওয়া হাতে লেখা নোট ঘিরে ছড়িয়ে পড়ে আতঙ্ক। হিন্দুস্তান টাইমস বাংলার এক প্রতিবেদনে বলা হয়, এক যাত্রী নোটটি বিমানের শৌচালয় থেকে উদ্ধার করেন।

ইন্ডিগোর ফ্লাইটটি ১৭৮ যাত্রী নিয়ে বেঙ্গালুরু থেকে লখনৌর উদ্দেশে রওনা হয়েছিল। যাত্রা শুরুর পরেই বিমানের শৌচালয় থেকে উদ্ধার হয় হুমকি দেওয়া নোটটি। এতে লেখা ছিল, ‘বিমানটি হাইজ্যাক হতে চলেছে ঠিক ৬টা ৩০ মিনিটে। বার্তা অগ্রাহ্য করলে ফল ভোগ করতে হবে।’ নোটটি হাতে পাওয়ার পর পাইলট সঙ্গে সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান। এরপরই বিমান ফিরে যায় বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দরে।

বিজ্ঞাপন

অবতরণের পর সব যাত্রীকে নামিয়ে নেওয়া হয় এবং নিরাপত্তা কর্মীরা বিমানটি তল্লাশি করেন। পুলিশ যাত্রীদেরও জিজ্ঞাসাবাদ করেছে।

এ ধরনের হুমকির ঘটনা নতুন নয়। তবে দিওয়ালি উৎসবের সময়কালে বিমান ঘিরে এই হাইজ্যাকের হুমকি দেওয়া চিঠি নিয়ে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন