২১ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেলেন বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাহদী

২১ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেলেন বৈষম্যবিরোধী  ছাত্রনেতা মাহদী

হবিগঞ্জে আটকের ২১ ঘণ্টা পর থানা থেকে মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) জেলা সদস্যসচিব মাহদী। তার সঙ্গে আরো দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার পর সদর থানা থেকে মুচলেকা দিয়ে নিজ নিজ বাবার জিম্মায় চলে যান তারা।

বিজ্ঞাপন

এর আগে সোমবার বিকেল ৫টার দিকে হবিগঞ্জ জেলা শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে ঘন ঘন লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের প্রস্তুতির সময় মাহদী হাসানসহ তিনজনকে আটক করে পুলিশ।

থানা থেকে বের হয়ে মাহদী হাসান বলেন, আমাদের তিনজনকে অন্যায়ভাবে ফ্যাসিবাদী কায়দায় টেনেহিঁচড়ে থানায় নিয়ে যাওয়া হয়। অথচ আমাদের বিরুদ্ধে কোনো মামলা কিংবা ওয়ারেন্ট ছিল না। আমরা মনে করি পুলিশ এখনো স্বৈরাচারের প্রতিচ্ছবি। আমরা গণতান্ত্রিক দাবি নিয়ে সমাবেশ করতে চেয়েছিলাম কিন্তু পুলিশ তা করতে দেয়নি। তাই আমরা দেশবাসীর কাছে বিচার দাবি করছি।

হবিগঞ্জ সদর থানার ওসি জাহেদুল হক জানান, পূর্বানুমতি ছাড়া সমাবেশের আয়োজন করার কারণে নিরাপত্তার স্বার্থে তাদের আটক করা হয়েছিল। পরবর্তীতে মুচলেকা রেখে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন