ভারতের তামিলনাড়ুতে অনুষ্ঠিত ২০২৬ সালের বিধানসভা নির্বাচন দেশটির নির্বাচনি ইতিহাসে এক নতুন মাইলফলক স্থাপন করেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত এই নির্বাচনে রাজ্যজুড়ে ভোটার উপস্থিতি ছিল রেকর্ড ৮৪ দশমিক ৬৯ শতাংশ, যা তামিলনাড়ুর ইতিহাসে সর্বোচ্চ।
নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্য অনুযায়ী, সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলা এই ভোটে ২৩৪টি আসনে মোট ৪ কোটি ৮৫ লাখেরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মাধ্যমে গঠিত হবে তামিলনাড়ুর ১৭তম বিধানসভা।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এ অভূতপূর্ব ভোটার অংশগ্রহণকে স্বাগত জানিয়ে বলেন, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ উভয় রাজ্যেই এবার সর্বোচ্চ ভোট পড়েছে। তিনি বলেন, নির্বাচন কমিশন তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের প্রত্যেক ভোটারকে সম্মান জানায়।
বিশ্লেষকদের মতে, উচ্চ ভোটার উপস্থিতি রাজ্যের গণতান্ত্রিক চর্চার প্রতি জনগণের আস্থা ও আগ্রহের প্রতিফলন। এই বিপুল অংশগ্রহণ আগামী সরকারের গঠন ও রাজনৈতিক ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: দ্যা হিন্দু
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


প্রথম দফার ভোটে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূল