দিল্লিতে বিক্ষোভের ডাক বিরোধীদের, ফের বন্ধ মেট্রো স্টেশন

দিল্লিতে বিক্ষোভের ডাক বিরোধীদের, ফের বন্ধ মেট্রো স্টেশন
ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি ঘিরে উত্তপ্ত ভারতের রাজধানী দিল্লি। দিল্লিতে ফের বিক্ষোভের ডাক দিয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। সুপ্রিম কোর্ট পর্যন্ত মিছিল করার পরিকল্পনা করেছে বিরোধীরা। রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলে যোগ দেবেন বলে কথা রয়েছে।

তাদের লক্ষ্য, প্রধান বিচারপতি সূর্য কান্তের কাছে স্মারকলিপি জমা দেওয়া। তবে ইতোমধ্যে ইন্ডিয়া জোটের সাক্ষাতের আবেদন খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি ।

বিজ্ঞাপন

‘চলো দিল্লি’ অভিযানে যোগ দিতে নাগরিক সমাজ ও তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন রাহুল গান্ধী। স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ কনট প্লেস থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত তাদের ওই মিছিল হওয়ার কথা রয়েছে।

বিরোধীদের কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থায় রয়েছে দিল্লি পুলিশ। নিরাপত্তার কারণে দিল্লির ছয়টি মেট্রো স্টেশন সোমবার সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। সোমবার পথে নামার কথা জানিয়েছে ককরোচ জনতা পার্টিও।

যন্তর মন্তরে শান্তিপূর্ণ বিক্ষোভের অনুমতি চাইতে সোমবার সংসদ মার্গ থানায় যাবেন ককরোচ নেতারা। দলের সহ-সমন্বয়ক সৌরভ দাস, আইনি বিভাগের প্রধান রত্না সিং এবং অন্য নেতারা এই কর্মসূচিতে যোগ দিতে পারেন।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন