ভারতের পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটগ্রহণ শুরু হতেই উত্তেজনার খবর এসেছে বিভিন্ন এলাকা থেকে। বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় ভোটারদের ভীতি প্রদর্শন এবং রাজনৈতিক সংঘর্ষ পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালেই ভোট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে মুর্শিদাবাদের নওদা বিধানসভা এলাকার শিবনগর গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে দলটির সাবেক নেতা ও বর্তমানে আমজনতা উন্নয়ন পার্টির (এইউজেপি) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
ভোটের শুরুতেই ভোটকেন্দ্রে গেলে তৃণমূল সমর্থকেরা হুমায়ুন কবিরকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন। স্থানীয় তৃণমূল নেতাদের নেতৃত্বে বিক্ষোভকারীরা তার গাড়ি ঘিরে ফেলেন এবং তাকে ‘বিজেপির এজেন্ট’ বলে অভিযুক্ত করেন। এতে ভোটকেন্দ্রের আশপাশে চরম উত্তেজনা তৈরি হয়।
উল্লেখ্য, মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক (নির্বাচিত আইনপ্রণেতা বা সংসদ সদস্য) হুমায়ুন কবির গত বছরের ডিসেম্বর মাসে তৃণমূল কংগ্রেস থেকে বরখাস্ত হন। বাবরি মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণের প্রস্তাব দেওয়াকে কেন্দ্র করে দল তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়। পরে তিনি নিজস্ব রাজনৈতিক দল গঠন করে পুনরায় নির্বাচনে অংশ নিচ্ছেন।
সূত্র: এনডি টিভি
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


পশ্চিমবঙ্গে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৪১ শতাংশ, অভিযোগ জমা ৬৩৫