হরমুজ প্রণালি ‘পুরো যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালি ‘পুরো যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

হরমুজ প্রণালির পুরো নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ট্রাম্প বলেন, ‘ইরানের পরিস্থিতি ভালোভাবেই চলছে। একেবারে ভালো। হরমুজ প্রণালির পুরো নিয়ন্ত্রণ আমাদের হাতে। আমরা এটি নিয়ন্ত্রণ করছি। অন্য কেউ নয়, শুধু আমরাই।’

মার্কিন নৌবাহিনীর প্রশংসা করে ট্রাম্প বলেন, ‘আমাদের নৌবাহিনী অবিশ্বাস্য। আমাদের দেশের জন্য সবকিছুই দারুণভাবে চলছে।’

তবে ইরানকে বিশ্বাস করেন না বলেও স্পষ্ট করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি ইরানকে বিশ্বাস করি না। ইরানকে বিশ্বাস করার ক্ষেত্রে আমিই শেষ ব্যক্তি। তারা আমার সঙ্গে বারবার মিথ্যা বলেছে।’

ট্রাম্প আবারো দাবি করেন, হরমুজ প্রণালির ওপর এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের ‘পুরো নিয়ন্ত্রণ’ রয়েছে।

তার ভাষ্য, ‘এই মুহূর্তে হরমুজ প্রণালির পুরো নিয়ন্ত্রণ আমাদের হাতে। তাদের নিয়ন্ত্রণ নেই।’

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন